Current Rights Status

  • Print & Digital: Available for Licensing
  • Audio & Podcast: Licensed to Team C/o Kahini until 30 April 2027
  • Screen & OTT: Available for Licensing
Contact Rights Manager

বিষকন্যা রহস্য

Synopsis

লগলাইন: শীতের কনকনে কুয়াশায় ঢাকা কলকাতা শহরে মাত্র এক মাসের ব্যবধানে একই পরিবারের দুই বোনের ডেডবডি মিলল । তদন্তে নেমে চিফ ডিটেকটিভ মতিলাল মিস্ত্রী এবং এক্স-কম্যান্ডো বিক্রম উন্মোচন করল ভট্টাচার্য প্যালেসের ২০ বছরের পুরোনো এক ডার্ক হিস্ট্রি, যেখানে লুকিয়ে আছে লালসা, ব্ল্যাকমেইল এবং কোল্ড-ব্লাডেড মার্ডারের এক জটপাকানো নেটওয়ার্ক ।

প্লট সামারি: কলকাতার তিলজলা লেনের কাছে উদ্ধার হয় কলেজ স্টুডেন্ট চন্দ্রিমার ডেডবডি । ঠিক এক মাস আগে ওর দিদি চন্দ্রজাকেও একইভাবে ঘুমের মধ্যে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল । কেস হাতে নেয় ডিটেকটিভ চিফ মতিলাল মিস্ত্রী । সাথে আছে তার শ্যাডো পার্টনার, এক্স-কম্যান্ডো বিক্রম । ডেনমার্কে বসে সাইবার স্পেস থেকে ব্যাকআপ দিচ্ছে জিনিয়াস হ্যাকার পিজি ।

ইনভেস্টিগেশন শুরু হতেই ফোকাস ঘোরে ভিকটিমদের মা, চন্দ্রলেখা ভট্টাচার্যের দিকে । বিশাল ভট্টাচার্য প্যালেসে সে থাকে তার ডোমেস্টিক হেল্প তথা সাবমিসিভ পার্টনার বিপ্লবকে নিয়ে । কিন্তু কেসটা পুরো উল্টে যায় যখন ২৪ ঘণ্টার মধ্যে প্যালেসের ভেতর চন্দ্রলেখার ব্রুটাল ডেডবডি পাওয়া যায় । পোস্টমর্টেম রিপোর্টে বেরোয় এক ভয়াবহ স্ক্যান্ডাল—চন্দ্রলেখা ৫ মাসের প্রেগন্যান্ট ছিল এবং তাকে নিয়মিত চাবুক মারা হত ।

রহস্যের শিকড় খুঁজতে বিক্রম আর মতিলাল পৌঁছে যায় ওড়িশার গোপালপুরে । বেরিয়ে আসে ২০ বছর আগের এক কালো চ্যাপ্টার—চন্দ্রলেখার অবৈধ সন্তান জগনানন্দ, ডক্টর শাশ্বত বিশ্বাসের সাজানো অ্যাক্সিডেন্ট এবং হাই-প্রোফাইল ব্যারিস্টার জয়ন্ত নারায়ণের ডার্ক সিক্রেটস ।

জানা যায়, প্রপার্টি আর নিজের ব্ল্যাকমেইলিং সিক্রেট বাঁচাতে চন্দ্রলেখা নিজেই লোকাল আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার চান্দুকে সুপারি দিয়ে নিজের দুই মেয়েকে মার্ডার করিয়েছিল । কিন্তু প্রপার্টির লোভে আর চন্দ্রলেখার থ্রেট থেকে বাঁচতে তার দেওর মনুলাল তাকেই খুন করে । লিগ্যাল সিস্টেমের ফাঁক গলে মনুলাল জামিন পেয়ে গেলেও, মতিলাল আর বিক্রমের ডার্ক জাস্টিস থেকে সে বাঁচতে পারে না । চান্দুর গ্যাংকে ডাইরেক্ট এনকাউন্টার করার পর, মনুলালকেও চিরতরে ‘গায়েব’ করে দেয় তারা ।

মূল চরিত্র ও ডাইনামিক্স:

  • বিক্রম: এক্স-কম্যান্ডো, বর্তমানে প্রাইভেট ডিটেকটিভ । ডিসিপ্লিনড এবং লজিক্যাল। ফিজিক্যাল কমব্যাটে মাস্টার।
  • মতিলাল মিস্ত্রী: ডিটেকটিভ চিফ । ডার্ক সেন্স অফ হিউমার। সিস্টেমের ফাঁক গলিয়ে ক্রিমিনাল পালালে নিজের হাতে জাস্টিস দিতে ভোলে না।
  • পিজি: পারফেক্ট জেন্টলম্যান। ডেনমার্কে থাকলেও এই কেসের সব ডেটা আর ইন্টেলিজেন্স ট্র্যাকিং ওরই হাতে ।